নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দখলমুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর পল্টন থেকে গুলিস্তান পর্যন্ত সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান শুরু হয়। অভিযানের সময় হকারমুক্ত মূল সড়ক পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
ডিএসসিসি প্রশাসক বলেন, নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় দখলমুক্তকরণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
তিনি বলেন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার মাধ্যমে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন