ইএসডি ফিল্ম সোসাইটির আয়োজনে বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউল্লাহ, চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ কাইয়ুম ও খন্দকার সুমন এবং অভিনেতা হায়দার আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল চলচ্চিত্র উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর। স্বাগত বক্তব্য দেন ইএসডি ফিল্ম সোসাইটির সভাপতি জসিম উদ্দিন ইমন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
উদ্বোধনী পর্ব শেষে ‘বনলতা এক্সপ্রেস’সহ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
উৎসবের দ্বিতীয় দিনে শনিবার সকাল ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে একই স্থানে চারটি চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন