যেখানে অন্যায়, অবিচার, অসঙ্গতি, সেখানেই দৈনিক বাংলার মুক্তাঙ্গন—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় দৈনিক ‘দৈনিক বাংলার মুক্তাঙ্গন’-এর সংবাদ ও প্রকাশনা কার্যক্রমের পুনঃযাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনের বায়তুল ভিউ টাওয়ারে পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক অ্যাডভোকেট এ.এন.এম আবেদ রাজা।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার গবেষক ও অধ্যক্ষ ডা. এস.এম. সরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলার মুক্তাঙ্গন-এর সম্পাদক ও প্রকাশক মিঠুন চৌধুরী।
এ সময় পত্রিকাটির নির্বাহী সম্পাদক আবুল বাসার মজুমদার, সহ-সম্পাদিকা সুমি প্রেয়সি এবং বার্তা সম্পাদক আরিফুর রহমানসহ পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরা। অন্যায়, অবিচার, অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের অসংগতিগুলো তুলে ধরতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।
তারা বলেন, ‘দৈনিক বাংলার মুক্তাঙ্গন’ তার সংবাদ ও প্রকাশনা কার্যক্রমের মাধ্যমে সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে অবস্থান ধরে রাখবে। একই সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটির নিয়মিত সংবাদ ও প্রকাশনা কার্যক্রম নতুন উদ্যমে শুরু করার ঘোষণা দেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন