যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গানভরের সরবরাহ করা প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো দেশে এসেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে কার্গো থেকে গ্যাস খালাস শুরু হয়। এ কার্গো থেকে মোট ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি খালাস করা হবে।
পেট্রোবাংলা সূত্র জানায়, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গানভরের সরবরাহ করা এটি প্রথম এলএনজি কার্গো। এর আগে ১৪ সেপ্টেম্বরও একটি এলএনজি কার্গো দেশে আসে। পরপর দুটি কার্গো আসায় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বেড়েছে, ফলে সামগ্রিক গ্যাস সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে।
পেট্রোবাংলার ১৭ সেপ্টেম্বর রাত ৮টার তথ্য অনুযায়ী, ওই সময় জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬০৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ করা হয় ১ হাজার ৬১২ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে আসে ৯৯৩ মিলিয়ন ঘনফুট।
এর আগের দিন ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬০৬ মিলিয়ন ঘনফুট। ওই সময় দেশীয় গ্যাসের সরবরাহ ছিল ১ হাজার ৬১৭ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে সরবরাহ করা হয় ৯৯৩ মিলিয়ন ঘনফুট।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন